নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মিজানুর সেখানকার মকবুল হোসেনের ছেলে। সোমবার (৩ জুলাই) বিকেলে জেলা সদরের হাড়োয়া স্লুইচ গেট এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, ঘরে বৈদ্যুতিক পাখা মেরামত করার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
নীলফামারী পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ঈসা আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।