• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘৩০ জুলাই থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু’

ঢাকা : আগামী ৩০ জুলাই থেকে সুশীল সমাজের প্রতিনিধিসহ সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।
নির্বাচন কমিশনার আরো জানান, ভোটার তালিকা নির্ভুল করতে ২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। জাতীয় নির্বাচনে কোনোরকম চাপ সৃষ্টি না করে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে সরকার তার দায়িত্ব পালন করবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
কমিশনার বলেন, ‘প্রধান স্টেকহোল্ডার হলো রাজনৈতিক দলগুলো। ওনাদের কী বক্তব্য থাকতে পারে সামনের নির্বাচন নিয়ে। সুতরাং সে জন্যই আমরা সেটাকে মাথায় রেখে সংলাপের চিন্তা-ভাবনা এবং নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করার সরকারের যে দায়িত্ব আমরা মনে করছি। এখনো আমরা যেটুকু আমরা বুঝতে পারছি, আমাদের বিশ্বাস আমরা পারব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ