• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বিমান ভ্রমণে পরিচয়পত্র বাধ্যতামূলক

সিসি নিউজ: আকাশপথে দেশের অভ্যন্তরীণ রুটে যাতায়াতের জন্য বোর্ডিং পাস পেতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা অন্য যেকোনো ফটো আইডি কার্ডের কপি জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনাকারী সব বিমান সংস্থাকে এ নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

তবে যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের ক্ষেত্রে অন্য কোনো ফটো আইডি কার্ড জমা দিতে হবে। প্রাপ্তবয়স্কদের কারও জাতীয় পরিচয়পত্র না থাকলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষা প্রতিষ্ঠানের আইডি বা কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইডি কার্ডের কপি জমা দিতে হবে।

এয়ারলাইন্সগুলোকে বলা হয়েছে, তাদের চেক-ইন কাউন্টারে যেন ফটো আইডির নামের সঙ্গে টিকেটের নাম মিলিয়ে তারপর বোর্ডিং পাস দেয়া হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গত ৩০ জুন একটি সার্কুলারে এই নির্দেশনা জারির পর ফ্লাইট সেইফটি অ্যান্ড রেগুলেশনস বিভাগ তা বিমান পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেয়।

বিষয়টি নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (ফ্লাইট সেইফটি অ্যান্ড রেগুলেশনস) চৌধুরী জিয়াউল কবির বলেন, “নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে যিনি টিকিট কাটছেন তিনিই ভ্রমণ করছেন কিনা তা নিশ্চিত করতে এই নির্দেশনা দেয়া হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ