• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে স্বর্ণের দোকানে দিনের বেলা অভিনব কৌশলে চুরি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের আদর্শ পৌর বাজারের এস বি অলংকার নামে একটি স্বর্ণের দোকানে অভিনব কৌশলে দেড়শ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।
শনিবার বিকেলে দোকানের কর্মচারীরা স্বর্ণের দোকানের কলাবসিবল গেট খোলা রেখে সাটারে তালা লাগিয়ে সবুজপাড়ার বাসায় খেতে যায়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে দোকানে এসে তালা খুলে এ চুরির ঘটনা দেখতে পায়।
পাশ্ববর্তী ব্যবসায়ীরা জানায়, বিকেলে অপিচিত কয়েকজন যুবক বন্ধ দোকানের সামনে প্লাস্টিকের ত্রিপাল মেলিয়ে আবার তা ভাজ করতে দেখেছে। এসময় ত্রিপালের আড়ালে থেকে সাটারের নীচ দিয়ে ভিতরে ঢুকে এ ঘটনা ঘটাতে পারে।
এদিকে দোকানের ভিতর থাকা সিসি ক্যামেরার ফুটেজে একজন চোরকে স্বর্ণালংকার নিয়ে ব্যাগে ভরতে দেখা গেলেও কালো রংয়ের মুখোশ পরিহিত থাকায় তাকে চেনা যায়নি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দোকানের কর্মচারীসহ পাশ্ববর্তী দুই ফল ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে।
এস বি অলংকারের সত্বাধিকারী সুবোধ কুমার বণিক জানান, দোকানের ভিতরে থাকা প্রায় দেড়শ ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। যার মূল্য ৭০ লাখেরও উপরে।
এব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান জানান, স্বর্ণের দোকানে চুরি যাওয়ার ঘটনায় তদন্ত চলছে। সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষাসহ দোকানের কর্মচারী ও পাশ্ববর্তী ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ