• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন |

নীলফামারীতে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে সাপের কামড়ে ধুলপি বেগম (৩৫) নামের এক গৃহবধুর চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। নিহত ধুলপি জেলার ডিমলা উপজেলার দক্ষিণ খড়িবাড়ি পন্ডিতপাড়া গ্রামের দুলাল হোসেনের স্ত্রী।

এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার রাতে ধুলপি বেগম বিছানায় শোয়া অবস্থায় সাপের কামড়ের শিকার হন। তাৎক্ষনিকভাবে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসকেরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুরে ধুলপি মারা যায়। টেপা খড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন বিষযটি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ