• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভোলায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

সিসি নিউজ: ভোলায় শাজবাজপুরের কাছে নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রিসভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সচিব জানান, মন্ত্রিসভার আজকের বৈঠকে কোনো এজেন্ডা ছিল না। তবে বৈঠকে ভোলার শাহবাজপুরের নতুন গ্যাসক্ষেত্র পাওয়ার খবর নিয়ে আলোচনা করা হয়।
এ সময় জানানো হয়, শাহবাজপুরে এর আগেও একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গিয়েছিল। নতুন সন্ধান পাওয়া গ্যাসক্ষেত্রটি আগের গ্যাসক্ষেত্রটির তুলনায় দ্বিগুণেরও বেশি বড়। আগের গ্যাসক্ষেত্র ও নতুন গ্যাসক্ষেত্র মিলিয়ে শাহবাজপুর থেকে মোট এক ট্রিলিয়ন কিউবিট ফিট গ্যাস পাওয়া যাবে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২০১৬-১৭ অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ