সিসি নিউজ, ৩০ নভেম্বর: নীলফামারীর সৈয়দপুরে জোড়া খুনের ঘটনায় দুই জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত ৫/৬ জনের নামে মামলা হয়েছে সৈয়দপুর থানায়। নিহত বিএনপি নেতা মামনুর রশিদের বড় ভাই আব্দুর রশিদ বাদী হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ওই মামলাটি দায়ের করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচাজ শাহজাহান পাশা মামলার বিষয়টি সিসি নিউজকে নিশ্চিত করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।
উল্লেখ্য যে, নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ মামনুর রশিদ (৩৫) ও সাথী আরা (২৭) নামে দুই জনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে। গতকাল বুধবার দুপুরে শহরের জসিম বাজার এলাকার একটি বাসা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। মামুন পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও প্রতিষ্ঠিত তেল ব্যবসায়ী। অপর দিকে সাথী আরা পার্বতীপুর শহরের পোড়াভিটার মহেবুল ইসলামের মেয়ে। সে রংপুরের একটি কলেজের শিক্ষার্থী এবং পরস্পর নিকটাত্মীয় বলে জানা গেছে।