• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন |

নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কারাবন্দী খালেদাকে

সিসি ডেস্ক, ১২ ফেব্রুয়ারী: কুমিল্লায় নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এরই মধ্যে মামলার গ্রেপ্তারি পরোয়ানা ঢাকা মহানগর পুলিশের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।
এদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় চতুর্থ দিনের মত কারাগারে আছেন খালেদা জিয়া। রোববার আদালতের নির্দেশের পর তিনি প্রথম শ্রেণীর কয়েদির মর্যাদা পাচ্ছেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে আজ খালেদা জিয়ার সাথে কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী ও তার পরিবারের সদস্যদের দেখা করার কথা রয়েছে। এদিকে গত তিন দিনের মত আজও কারাগার ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ