• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন |

খালেদার নাম মুছে দিলো ছাত্রলীগ

ঢাকা, ১৪ ফেব্রুয়ারী: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাস থেকে খালেদা জিয়ার নাম মুছে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মল চত্ত্বরে থাকা কয়েকটি বাস থেকে খালেদা জিয়ার নাম রং দিয়ে ঢেকে দেন তারা।

এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক রানা হামিদ, উপ-দপ্তর সম্পাদক শেখ নকিবুল ইসলাম সুমন, উপ-প্রচার সম্পাদক খন্দকার রবিউল ইসলাম রবি, যুগ্ম সম্পাদক সরদার আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান উজ্জ্বল, স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমানসহ বেশ কয়েকজন নেতাকর্মী অংশ নেন।

এ কথা স্বীকার করে ঢাবি শাখা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ সম্পাদক মাসুদ আল ইসলাম বলে, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎকারী। তিনি আদালতস্বীকৃত দুর্নীতিবাজ। তার মতো একজন ঘৃণ্য ব্যক্তির নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র ক্যাম্পাসে থাকতে পারে না। তাই আমরা তার নাম বাস থেকে মুছে ফেলেছি।

উল্লেখ্য, ঢাবি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিভিন্ন সরকারের আমলে বেশ কিছু বাস উপহার দেয়া হয়েছিল। প্রধানমন্ত্রী থাকাকালীন খালেদা জিয়াও কয়েকটি পরিবহন উপহার দিয়েছিলেন। সেগুলোতে উপহারদাতা হিসেবে খালেদা জিয়ার নাম লেখা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ