• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাত্রলীগের সম্মেলন: শীর্ষ নেতৃত্বে আসতে পারে নারী

সিসি ডেস্ক, ২২ ফেব্রুয়ারী: ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের অন্তত একটিতে দেখা যেতে পারে নারীমুখ। আসন্ন জাতীয় সম্মেলনের আগে এমন ইঙ্গিত দিচ্ছেন সংশ্লিষ্ট নেতারা। ইমেজ সংকট কাটিয়ে সংগঠনকে দৃঢ়ভাবে নেতৃত্ব দেয়ার মতো নতুন কমিটি পাওয়া যাবে বলেও আশা তাদের। এরই মধ্যে কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি শেষ করে আনছে ছাত্রলীগ।
১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ছাত্রলীগের সম্মেলন হয়েছে ২৮টি। সবশেষ ২০১৫ সালের ২৬ শে জুলাই গঠিত কমিটির মেয়াদ শেষ হয় গত বছরের জুলাইয়ে। সাত মাস ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে ছাত্রলীগ।
ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে এর মধ্যে বেশ কয়েকবার অসন্তোষ জানিয়ে সংগঠনে শৃঙ্খলা ফিরিয়ে আনার তাগিদ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর মধ্যেই ৩১ মার্চ ও এক এপ্রিল সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। ২৯তম সম্মেলনের প্রস্তুতি নিতে শুরু করেছে দেশের প্রাচীনতম ছাত্র সংগঠনটি।
প্রথমবারের মতো শীর্ষ দুই পদের অন্তত একটিতে নারী মুখ দেখতে চান কেউ কেউ। শীর্ষ একটি পদে নারীমুখের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আওয়ামী লীগ নেতারাও। তবে গণতান্ত্রিকভাবেই নতুন কমিটি আসবে বলছেন তারা।
মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কেউ যাতে কমিটিতে আসতে না পারে সে জন্য এবার সব সদস্যের পারিবারিক ও ব্যক্তিগত তথ্য যাচাই-বাছাই করা হবে বলে জানান আওয়ামী লীগের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ