• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |

চার মাসের জামিন পেলেন খালেদা

সিসি নিউজ, ১২ মার্চ: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চার মাসের জামিন পেয়েছেন।

সোমবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

এর আগে দুপুর ১টার দিকে আদালতে জমা দেয়া হয় মামলার নথি। গতকাল আদেশ দেয়ার কথা থাকলেও বিচারিক আদালতের নথি সময়মত না আসায় জামিন বিষয়ে আদেশ পিছিয়ে সোমবার দুপুরে ধার্য করেন হাইকোর্ট।

রবিবার দুপুর সোয়া ১২টার দিকে ৫ হাজার ৩৭৩ পৃষ্ঠার নথি টিনের বাক্সে তালাবন্দি অবস্থায় পাঠানো হয় উচ্চ আদালতে। নিম্ন আদালত থেকে বিশেষ ব্যবস্থায় পাঠানো এ নথি দুপুর ১টার দিকে পৌঁছায় হাইকোর্টে।

পরে কোতয়ালি থানার এএসআই মঞ্জু মিয়ার কাছ থেকে নথি গ্রহণ করেন সেকশন কর্মকর্তা কে এম ফারুক। আদান-প্রদান শাখা থেকে নথি নেয়া হয় ফৌজদারি আপিল শাখায়।

গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালতে খালেদা জিয়ার সাজার রায় হয়। দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন নিম্ন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ