• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপির নিউজ একটু বেশি গেলেই ফোন

সিসি নিউজ, ১৭ মার্চ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বাংলাদেশে এখন সংবাদপত্রের শান্তিপূর্ণ স্বাধীনতা বলতে কিছু নেই। তাঁরা চাইলে সব কথা তুলে ধরতে পারেন না। বিএনপির নিউজ একটু বেশি দিলেই তাদের কাছে ফোন আসে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক প্রতিবাদ সভায় মওদুদ এসব কথা বলেন। খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত করার ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এই সভার আয়োজন করে।

প্রবীণ এই আইনজীবী বলেন, নিম্ন আদালত সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে। বিশেষ করে প্রধান বিচারপতি এস কে সিনহাকে তাড়িয়ে দেওয়ার পর গেজেট প্রকাশ করে পুরোটাই সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। আগে যেটি ছিল সুপ্রিম কোর্টের হাতে, কিন্তু এখন সেটি নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে।

মওদুদ আরো বলেন, ‘এখন আর কোনো ভয়-ভীতি ও শঙ্কামুক্ত রায় দেওয়া সম্ভব নয়। সেটা আমি নিজে হলেও পারতাম না। কারণ, বিচার বিভাগের স্বাধীনতা খাতা-কলমে আছে, কিন্তু বাস্তবে নেই। কোনো বিচারক মুক্তমনে বিচার করতে পারেন না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমির হোসেন বাদশা। সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, এলডিপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।

সূত্র: এনটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ