সিসি নিউজ, ২৬ মার্চ: নীলফামারীর সৈয়দপুরে মহান স্বাধীনতা দিবসে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একটি অংশ। ২৬ মার্চ (সোমবার) শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন শেষে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে।
জেলা বিএনপি’র সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমানের নেতৃত্বে বেলা সাড়ে ১১টায় বিএনপির একাংশ সৈয়দপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। পরে দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
অপরদিকে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের নেতৃত্বে বিএনপির অপর একটি অংশ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।