• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

মন্ত্রীসভা থেকে পদত্যাগ করবে জাতীয় পার্টি

নোয়াখালী, ৩১ মার্চ: মহাজোট সরকারের জাতীয় পার্টির স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছেন- খুব শিগগিরই মন্ত্রীসভা থেকে জাতীয় পার্টির মন্ত্রীরা পদত্যাগ করবে। এবং জাতীয় পার্টি একক ভাবে তিনশ আসনে প্রার্থী দিবে। শনিবার নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন-বিএনপি একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া সেটি তাদের ব্যাপার।

শনিবার সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক ছাত্রনেতা ভিপি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা হাসান মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নোয়াখালী-২(সেনবাগ-সোনাউমুড়ি আংশিক) আসনের এমপি আলহাজ মোরশেদ আলম।

সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন-বিদ্যালয়ের সাবেক সভাপতি ও জেডএ চৌধুরী কোম্পানীজের চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী, সাবেক জেলা জজ আলী হায়দার, সাবেক ছাত্রনেতা ও এসটিভির সমন্বয়ক হাসান মঞ্জুর, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান লায়ন এ,কে বাশার, টপষ্টার গ্রুপের চেয়ারম্যান হারুন উর রশিদ চৌধুরী, সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের সাবেক ছাত্র মোঃ কামাল উদ্দিন সিআইপি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার বিএসসি, এসময় উপস্থিত ছিলেন-নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহামান,অতিরিক্ত জেলা প্রশাসক উদয়ন দেওয়ানসেনবাগ উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদান,সহকারী কমিশনার(ভূমি) রক্রিম চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ