• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দুই সিটিতে ২০ দলীয় জোটের সমন্বয় কমিটি গঠিত

ঢাকা, ১৯ এপ্রিল: গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনখুলনা ও গাজীপুর সিটি নির্বাচনের জন্য সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে বৈঠকটি শুরু হয়ে সাড়ে ৮টায় শেষ হয়। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংক্ষিপ্ত এ বৈঠক হয়েছে।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া জানান, জোটের বৈঠকে খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সমন্বয় করতে জোটের দুটি সমন্বয় কমিটি করা হয়েছে।

তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের জন্য মোস্তফা জামাল হায়দারকে আহ্বায়ক ও শাহাদাত হোসেন সেলিমকে সদস্য সচিব করা হয়েছে। খুলনা সিটির নির্বাচনের জন্য ড. ফরিদুজ্জামান ফরহাদকে আহ্বায়ক ও মুঞ্জুর হোসেন ঈশাকে সদস্য সচিব মনোনিত করা হয়েছে।

বৈঠকে জোটের শরিক দলগুলোর নেতারা ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমন্বয়ক নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন। বৈঠকে সিটি নির্বাচনের বাইরে অন্য কোনও বিষয়ে আলোচনা হয়নি বলে জানান গোলাম মোস্তফা ভুঁইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ