• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

মিরপুরে বিকাশ কর্মীর ৩ লাখ টাকা ছিনতাই

ঢাকা, ২৬ এপ্রিল: রাজধানীর মিরপুরের পূর্ব শেওরাপাড়া এলাকায় গুলি করে এক ব্যক্তির কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার আল আমিন বিকাশের মাঠকর্মী বলে জানা গেছে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আল আমিন জানান, বিকাশ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলে বাসায় ফিরছিলেন তিনি। পূর্ব শেওরাপাড়া এলাকায় আসামাত্র একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি তার গতিরোধ করে। এক পর্যায়ে তার সাথে ছিনতাইকারীরা ধস্তাদস্তি শুরু করে। পরে আল আমিনের মাথায় আঘাত করে এবং পায়ে গুলি করে তার কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়।

পরে স্থানীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ