• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |

জয়পুরহাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রিকসা চালক খুন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট শহরের কালী মন্দির এলাকায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে সন্তু কুমার দাস (২২)নামে রিকসা চালক খুন করা হয়েছে। বুধবার মধ্যে রাতে এ ঘটনা ঘটে। নিহত সন্তু দাস শহরের কন্ডুপাড়া মহল্লার রঘুনাথ দাসের ছেলে

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন জানান, বুধবার মধ্যে রাতে শহরের কালী মন্দির এলাকায় কয়েক জন যুবকের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত দাসের বাকবিতন্ডা হয়।

এক পর্যায়ে দুস্কৃতকারীরা রিকসা চালক সন্তু দাসকে ছুরিকাআঘাত করে পালিয়ে যায়, এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘটনার সাথে জড়িত সন্দেহে সুইপার কলোনীর ভাদু হরিজনের ছেলে জয় হরিজন (২৩) নামে এক জনকে আটক একজনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ