• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

জয়পুরহাটে দুই ভুয়া সাংবাদিক ও মানবাধিকার কর্মী আটক

জয়পুরহাট প্রতিনিধি, ২২ মে: জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ী এলাকা থেকে দুই ভুয়া সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের ভুয়া অফিস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পৌর শহরের মৃত আব্দুল কাদেরের ছেলে কুদ্দুস ডলার (৩৫), বামনপুরের ক্যাচা মন্ডলের ছেলে জোবায়ের আলী (৩৮)

জয়পুরহাট অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন জানান, আটকৃতরা দীর্ঘ দিন থেকে কখনো সাংবাদিক আবার কখনো মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে জেলাসহ পাশর্বর্তী এলাকায় নিরীহ মানুষদের সাথে প্রতারনা করে আসছিলেন।

এ ছাড়া এলাকার বিভিন্ন যুবকদের মানবাধিকার কর্মী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক হিসেবে নিয়োগ দেওয়ার নাম করে তাদের ভূয়া পরিচয় পত্র তৈরী করে দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।

এমন অভিযোগে দুপুরে ডলার ও তার সহযোগীকে তাদের ভূয়া অফিস থেকে আটক করা হয়।

এ সময় তাদের কথিত অফিসে তল্লাসী চালিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও মিডিয়ার ২০টি পরিচয় পত্র ও বেশ কিছু সংখ্যক ফরম উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জয়পুরহাট থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ