বিশেষ প্রতিনিধি, ২৩ মে: রংপুরে ক্লিনিকে এক প্রসূতির অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে ওই ক্লিনিকের ওটি ইনচার্জকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর ধাপ এলাকার নর্থস্টার ক্লিনিক থেকে মামুন নামে ওই ওটি ইনচার্জকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার নিয়ামত কদমতলা এলাকার এক প্রসূতি মঙ্গলবার সকালে রমেক হাসপাতালে সন্তান প্রসব করেন। বিকেলের দিকে শারীরিক সমস্যা দেখা দিলে তিনি নগরীর ধাপ এলাকার নর্থ স্টার ক্লিনিকে যান। এ সময় ক্লিনিকের ওটি ইনচার্জ মামুন গোপনে ওই রোগীর অশ্লীল ভিডিও ধারণ করে।
বিষয়টি টের পেয়ে ওই প্রসূতি প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি দেখানো হয়। পরে প্রসূতি কোতয়ালি থানায় এসে অভিযোগ করলে পুলিশ ক্লিনিক থেকে মামুনকে গ্রেপ্তার করে।
কোতয়ালি থানার ওসি (তদন্ত) মোকতারুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে মামুন নামে একজনকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন।