• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুর বিমানবন্দরে প্রতারনার শিকার ১০ যুবকসহ দুই প্রতারক আটক

সিসি নিউজ, ২৯ মে: সৈয়দপুর বিমানবন্দর থেকে সৌদি আরব গামী ১০ জন যুবকসহ প্রতারক চক্রের দুইজনকে আটক করেছে পুলিশ।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সৈয়দপুর থানা পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
জানা যায়, সৌদি আরবের মক্কাস্থ কনভেনশন হোটেলে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে ওই ১০ যুবকের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেয় রংপুরের এম এস প্রাইমেক্স ইমিগ্রেশন এন্ড এডুকেশন সার্ভিস নামে প্রতিষ্ঠানের এমডি শরিফুল ইসলাম শরিফ ও তার সহযোগি রফিকুল ইসলাম বকশী।
আজ সকাল বেলায় এই ১০ যুবককে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে রংপুরস্থ বাংলাদেশ ব্যাংকের সন্নিকটে তাদের অফিসে জড়ো করে। যুবকদের সৈয়দপুর বিমানবন্দর থেকে নভোএয়ার কোম্পানীর একটি উড়োজাহাজে করে শাহজালাল বিমানবন্দরে নিয়ে যাওয়ার কথা বলে বিকেল সোয়া ৫টায় নিয়ে আসে। কিন্তু তাদের বিমানবন্দরে পৌছানোর আগেই বিমানটি ঢাকা উদ্দেশ্যে ছেড়ে চলে যায়।
এ সময় প্রতারক চক্রের প্রতারণার ঘটনাটি যুবকদের মাঝে ছড়িয়ে পড়ে এবং পুলিশকে বিষয়টি অবগত হয়।
প্রতারক শরিফুল ইসলামের বাড়ি রংপুরের পীরগঞ্জে ও রফিকুল ইসলামের বাড়ি গঙ্গাচড়ায়। প্রতারণার শিকার ওই যুবকদের বাড়ি রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন এলাকার।
অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল আটকের বিষয়টি নিশ্চিত করে সিসি নিউজকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক শরিফুল ইসলাম যুবকদের সাথে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ