• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ঠাকুরগাঁওয়ে ভাগিনার হাতে মামা খুন

ঠাকুরগাঁও, ১৫ জুন : ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গোয়ালপাড়া এলাকায় ভাগিনা বীরেনের হাতে মামা ধীরেন (৩২) খুন হয়েছে। আজ শুক্রবার সকালে বীরেনের রহিমানপুর গোয়ালপাড়া এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বীরেনের জামাই ও মেয়ের সঙ্গে মামা ধীরেনের কথা কাটাকাটি হয়। এ কারণে বীরেন তার মামার প্রতি রেগে যান। পরে মামাকে বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করেন বীরেন।এ সময় ধীরেন অচেতন হয়ে পড়লে এলাকাবাসী তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ধীরেনকে রংপুরে রেফার্ড করে। রংপুর নেওয়ার পথে মামা ধীরেন মারা গেলে তার লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে এনে রাখা হয়।ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া হত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ