সিসি নিউজ, ১৪ জুন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিপক্ষে নয় আওয়ামী লীগ। আমরা সংবিধান মেনে এ বিষয়ে ব্যবস্থা নেব।
শুক্রবার বেলা ১১টায় ফেনীর ফতেহপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ পরিদর্শন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, এ বছর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ কোনো সড়কেই ভোগান্তি নেই। ঘরমুখো মানুষ নির্বিঘ্নে নির্ধারিত সময়ের আগেই নিরাপদে বাড়ি ফিরছে।
কাদের বলেন, এ বছর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ কোনও সড়কেই ভোগান্তি নেই। ঘরমুখো মানুষ নির্বিঘ্নে নির্ধারিত সময়ের আগেই নিরাপদে বাড়ি ফিরছে।
তিনি বলেন, অন্য যে কোনও বছরের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছে, মহাসড়কে কোনো ধরনের যানজট তৈরি হয়নি।
ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র স্বপন মিয়াজী, জেলা যুবলীগের সভাপতি শুসেন চন্দ্রশীল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।