• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বদরগঞ্জে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছেন পুলিশ।

রবিবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার রাধানগর ইউপির মন্ডলপাড়া থেকে অতিরিক্ত পুলিশ সুপার (রংপুর) মোঃ মারুফ আহম্মেদ এর নেতৃত্বে বদরগঞ্জ থানা পুলিশ সহ প্রতারক চক্রকে আটক করেছেন।
আটককৃতরা হলেন পীরগঞ্জের সাদা মিয়া (৩৫), আরিফুজ্জামান (২২) ও তারাগঞ্জ উপজেলার ২নং কুর্শা ইউপির অনন্তপুর গ্রামের আমিনুল হক (২৫) ও সৌরভ সরকার (২০) ।

প্রতারক চক্রের কাছ থেকে ১টি মুর্তি, ডলার, ডিনার ১ জর্দান, ম্যাগনেফাই গ্লাচ ১টি, নগদ ৬৫ হাজার টাকা, জাল টাকা তৈরীর যন্ত্রাংশ ও ছোট মুর্তি ১০টি উদ্ধার করা হয়।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মারুফ আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউপির মন্ডলপাড়া থেকে তাদের আটক করা হয়। এরা দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারনা করে আসছিলো বলেও জানান পুলিশের এ কর্মকর্তা । তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ মামলা আইনের ২৫ এর ক,খ ও দ: বি: ১৭০/৪০৬/৪২০ ধারায় মামলা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ