• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

লিটন-মোসাদ্দেকসহ ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র জমা

রাজশাহী, ২৮ জুন: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচনে ২২৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসার ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জম দেন। এ উপলক্ষে সকাল থেকে সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থক ও সাংবাদিকদের পদভারে মুখরিত ছিল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গন।
সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান বলেন, বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত ৬ জন মেয়র, ৫২ সংরক্ষিত কাউন্সিলর ও ১৬৯ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মনোনয়নপত্র উত্তোলন করলেও মেয়র পদে একজন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে চারজন মনোনয়নপত্র জমা দেননি।
তিনি জানান, মেয়র পদে যথাক্রমে আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপির মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় পার্টির (এ) ওয়াসিউর রহমান দোলন, বাংলাদেশ জাতীয় পার্টির মো. হাবিবুর রহমান, ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশের শফিকুল ইসলাম ও গণসংহতি আন্দোলনের অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলনকারী আবুল কালাম আজাদ শেষ সময় পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি।
গত বুধবার পর্যন্ত সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৯ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১১৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
রাসিকের মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে  পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৩ জন। ১০টি সংরক্ষিত ও ৩০টি সাধারণ ওয়ার্ডের ভোট কেন্দ্র ১৩৭টি এবং ভোট কক্ষ ১ হাজার ২২টি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১ ও ২ জুলাই মনোনয়নপত্র বাছাই, ৯ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ জুলাই ভোট গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ