• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বন্ধুপ্রতীম রাষ্ট্রের এমন মন্তব্য কাম্য নয়: সেতুমন্ত্রী

সিসি ডেস্ক, ২৯ জুন: গাজীপুর নির্বাচন নিয়ে বন্ধুপ্রতীম রাষ্ট্রের এমন মন্তব্য কাম্য নয়। বাংলাদেশকে নিয়ে মন্তব্য করার আগে নিজেদের দিকে তাকানো উচিৎ। বাংলাদেশি ও যুক্তরাষ্ট্রের নাগরিকের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এমন মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে অনুরোধ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার নগরীর আব্দুল্লাহপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

এর আগে মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চাই যুক্তরাষ্ট্র এবং সেই নির্বাচন আয়োজনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। বার্নিকাটের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর নির্বাচনে বিএনপির মিজান নামের এক নেতা ষড়যন্ত্র করেছিলো। তাহলে এই ঘটনায় তার (বার্নিকাট) কি কোনো উদ্বেগ নেই?

পদ্মাসেতু প্রসঙ্গে কাদের বলেন, পদ্মসেতুর কাজ ৫৬ শতাংশ শেষ হয়েছে। সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। চলতি বছরের অক্টোবরে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শেষ হবে। পদ্মাসেতুর কাজ শেষ হলে উভয় প্রান্তের মধ্যে সংযোগ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ