• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

‘বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র সংসদ থাকা জরুরি’

ঢাকা, ০৪ জুলাই: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিশ্ববিদ্যালয় ও এর হলগুলোতে নির্বাচিত ছাত্র সংসদ থাকা জরুরি। এটি ছাড়া সাংস্কৃতিক ও শিক্ষা-সহায়ক কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালিত হওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়সমূহে সংস্কৃতিচর্চা তেমনভাবে হয় না বললেই চলে। এর অন্যতম কারণ এসব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নেই বা সেগুলো নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে।
আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তিকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস প্রণীত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ও শিক্ষা-সহায়ক কর্মকাণ্ড : সেকাল একাল’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।
সংস্কৃতিমন্ত্রী বলেন, আমাদের সময়ে সংস্কৃতি চর্চা শুধু নিছক বিনোদন ছিল না, এটি ছিল আন্দোলন-সংগ্রামের অন্যতম হাতিয়ার। তখন যে মানের সংস্কৃতিচর্চা হত, এখন তা দেখা যায় না।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংস্কৃতি চর্চা বৃদ্ধি করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা শুরু হয়েছে। ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে এটি আরো সম্প্রসারণ করা হবে।
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর সভাপতি এ কে আজাদ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রের পরিচালক ও গ্রন্থটির সম্পাদক অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
উল্লেখ্য, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সার্বিক পরামর্শে সেন্টারের পরিচালক অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সম্পাদনায় এ গ্রন্থটি প্রকাশিত হয়েছে। এটি এই কেন্দ্র থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ