• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রবিবার সহযোগী সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের যৌথসভা

সিসি নিউজ, ০৫ জুলাই: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে আগামী রবিবার সকাল ১১ টায় দলের সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকার আশেপাশের জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় সংসদ সদস্য এক যৌথসভা অনুষ্ঠিত হবে।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের নব নির্মিত দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে বলে আজ বুধবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরো জানানো হয়- ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, মানিকগঞ্জ, গাজীপুর জেলা, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ মহানগর ও মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট জেলা ও মহানগরের অন্তর্গত দলীয় জাতীয় সংসদ সদস্যরা এই সভায় উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ