• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় আ.লীগের চমকের ইঙ্গিত

সিসি ডেস্ক, ০৫ জুলাই: নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় চমকের ইঙ্গিত দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা। ছোট পরিসরের সরকারে বিভিন্ন দলের অংশগ্রহণ ছাড়াও থাকবে নতুনত্ব। তবে যাই হোক, সংবিধানের আলোকেই হবে এবং তাদের দায়িত্ব হবে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা- বলছেন নেতারা।
সরকারের ৪ বছর পূর্তিতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দেন। সে অনুযায়ী সেপ্টেম্বরের পরই নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভা গঠন করতে হবে।
বিএনপির নির্দলীয় নির্বাচনকালীন সরকারের দাবি নাকচ করে আসছে সরকার। এরই মধ্যে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের নেতারা সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিশ্চিত করেছেন, যার প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে নির্বাচনকালীন সরকার নিয়েও বাড়ছে আলোচনা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও জাতীয় পার্টি বাদে অন্য দল থেকেও মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে ধারণা অনেকের।
এসব আলোচনার বিষয়ে আওয়ামী লীগ নেতারা খোলাসা করে কিছু বলছেন না। তাদের কথায় থাকছে চমকের ইঙ্গিত।
তবে, যাই হোক না কেন সংবিধানের আলোকেই হবে বলছেন তারা।
নেতারা বলছেন, একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সহাযোগিতা করাই হবে নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভার কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ