• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সাভারে বাসাবাড়িতে ডাকাতি, লুট ও গৃহবধূকে ধর্ষণ

সিসি ডেস্ক, ০৮ জুলাই: সাভারে একটি শ্রমিক কলোনির চারটি পরিবারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতি করতে বাধা দেয়ায় ডাকাতরা এক গৃহবধূকে ধর্ষণ করেছে ও আরেক পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টা করেছে। এছাড়া ডাকাতরা আটজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। ডাকাতরা এ সময় ওই চারটি পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

রবিবার ভোর রাত ৪টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকায় জনৈক মাহিনুর ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাতি হওয়া ওই পরিবারের সদস্যরা জানায়, রাজাঘাট এলাকায় মাহিনুর ইসলামের ভাড়া দেয়া একটি শ্রমিক কলোনিতে বসবাস করে আসছিলো কয়েকটি পরিবার। ভোর রাতে ১৫ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে চারটি পরিবারের পুরুষদের সবাইকে একটি ঘরে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে রাখে।

পরিবারের সদস্যরা আরো জানায়, এ সময় ডাকাতরা ওই চারটি পরিবার থেকে নগদ ৫০ হাজার টাকা, কয়েক ভরি স্বর্ণালঙ্কার, তিনটি অটোরিকশা, কয়েকটি টেলিভিশন, বেশ কয়েকটি মোবাইল ফোনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে। এ সময় ডাকাতি করতে বাধা দেয়ায় ডাকাতরা এক গৃহবধূকে (১৯) ধর্ষণ করে ও আরেক পোশাক শ্রমিককে (২৭) ধর্ষণের চেষ্টা করে।

এদিকে ডাকাতরা চলে যাওয়ার সময় ওই চারটি পরিবারের সোহাগ সরদার (২৫), ভোলা মিয়া (৩০), নাজমুল বেপারী (৫০), শহিদুল্লাহসহ আটজনকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে একটি ঔষধ ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে। এ ঘটনায় ওই শ্রমিক কলোনির আশেপাশের বাড়িতে চরম আতঙ্ক বিরাজ করছে।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির বলেন, আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ