• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

রংপুরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

রংপুর, ১২ জুলাই: বিএনপি চেয়ারপার্সনও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি- সুচিকিৎসা ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের মুক্তির দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহার নেতৃত্বে বিক্ষোভটি বের হলে দলীয় কার্যালয়ের প্রধান ফটকে পুলিশ বাঁধা দেয়। এসময় জেলা ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের বাগবিতন্ডা হয়। পরে পুলিশি বাঁধায় সেখানেই সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা, সহ-সভাপতি হুময়ান কবীর রিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান সুজন প্রমুখ। এসময় রংপুর জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা, অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বেসরকারি ইউনাইটেড হাসপাতালে সুচিকিৎসা এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের মুক্তির দাবি জানান। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ