• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রকাশ্যে বিএনপি-জামায়াত টানাপোড়েন

সিসি নিউজ: সিসিক নির্বাচনকে কেন্দ্র করে সিলেটে বিএনপি-জামায়াত সম্পর্কেও টানাপোড়েন এখন প্রকাশ্যে চলে এসছে। তাই বিষয়টি নগরজুড়ে বেশ আলোড়ন সৃষ্টি করে। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জামায়াতকে বেঈমানদের কাতারে নিয়ে আসায় দলটির সমর্থকরা মনে মনে ক্ষুব্ধ। তবে আপাতত বিষয়টি হজম করে জামায়াত শুধু মন্তব্য করেছে, এটা রাজনৈতক দেওলিয়াত্ব।
‘জামায়াতের চরিত্রই হচ্ছে বেঈমানির। এরা একাত্তরে এদেশের মানুষের সঙ্গে বেঈমানি করেছে। ‘৮৬  তে বেঈমানি করেছে। এখনো বেঈমানি করছে। এরা মিথ্যুকের দল। এদের সঙ্গে আর ঐক্য হতে পারে না।’-বুধবার এমন মন্তব্য করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
সিসিক নির্বাচনে বিএনপি থেকে আরিফুল হককে প্রার্থী করা হয়েছে। জোটের বেশিরভাগ শরীকই আরিফুল হকের পাশে থাকলেও সিলেট মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়ের স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়েছেন। বিষয়টিকে সহজে মেনে নিতে পারেনি স্থানীয় বিএনপি। এ ব্যাপারে জামায়াতের সিলেট মহানগরীর আমির স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের বৃহস্পতিবার বিকালে বলেন, কে কি বলেছেন জানি না। ঐক্য হয়েছে জাতীয় নির্বাচনের জন্য। স্থানীয় নির্বাচনে এর প্রভাব পড়বে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ