• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাপায় যোগ দিলেন ব্যান্ডশিল্পী সাফিন

ঢাকা, ২০ জুলাই : বিএনপির জাসাস থেকে ববি হাজ্জাজের এনডিএম হয়ে এবার হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয পার্টিতে (জাপা) যোগ দিলেন দেশের জনপ্রিয় ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ।গতকাল বৃহস্পতিবার সকালে বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে গিয়ে তার হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান পর্ব সারেন মাইলস ব্যান্ডের ভোকাল সাফিন।

এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল (চিত্রনায়ক সোহেল রানা) সেখানে উপস্থিত ছিলেন। তিনি সাফিনের যোগদানের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। জাপা চেয়ারম্যান এরশাদ আশা প্রকাশ করেন, শাফিন আহমেদের যোগদান আরও অনেক সংস্কৃতিকর্মীকে জাপাতে আসতে উৎসাহিত করবে। আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে তার দল প্রস্তুত আছে জানিয়ে এরশাদ বলেন, তবে বিএনপির নির্বাচনে আসা-না আসার ওপর জাপার পরিকল্পনা নির্ভর করছে। সাফিন এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ববি হাজ্জাজের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে (এনডিএম) যোগ দেন। এরপর ওই দলের হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন।  সীমানা জটিলতায় পরে নির্বাচন স্থগিত হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ