• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

৫ দিনের সফরে রংপুর আসছেন এরশাদ

সিসি ডেস্ক: পাঁচ দিনের সফরে রংপুর ও কুঁড়িগ্রাম আসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময়ে তিনি রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

প্রাক্তন রাষ্ট্রপতির সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু ও মেজর (অব.) মো. খালেদ আখতার।

শনিবার সকাল ১০টায় এরশাদ হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রংপুরের উদ্দেশে যাত্রা করবেন। রংপুর নেমে বেলা সাড়ে ১১টা থেকে রংপুর-০৩ আসনের বিভিন্ন ইউনিয়নে জাতীয় পার্টি নেতৃবৃন্দের প্রীতিভোজে অংশ নেবেন তিনি। ওই দিন তিনি রংপুর পল্লী নিবাসে অবস্থান করবেন।  পরের দিন রোববার সকালে রংপুর পল্লী নিবাস থেকে কুড়িগ্রাম সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন এরশাদ। কুড়িগ্রাম সার্কিট হাউসে চা-বিরতির পর চিলমারীর উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। দুপুর ১টায় চীলমারীর রমনা বাজার এলাকায় মেজর (অব.) আশরাফ উদ দৌলা’র বাসভবনে যাবেন তিনি।

বুধবার সকাল ৮টায় রংপুর কালেক্টরেট ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন এরশাদ। এরপর পল্লী নিবাসে নেতাকর্মী সমর্থকরদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। বৃহস্পতিবার সকালে রংপুর পল্লী নিবাস থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ