• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বিরোধীদলীয় চিফ হুইপ হলেন নুরুল ইসলাম ওমর

সিসি ডেস্ক: বিরোধীদলীয় চিফ হুইপ হলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বুধবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন। এর আগে সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ নুরুল ইসলাম ওমরকে চিফ হুইপ পদে নিয়োগ দিতে স্পিকারের কাছে সুপারিশ করেন।

চিফ হুইপ হওয়ার বিষয়টি নিশ্চিত করে নুরুল ইসলাম ওমর জানান, তিনি বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন এবং দায়িত্বও গ্রহণ করেছেন।

এর আগে ১৩ আগস্ট রাত ১১টা ৪০ মিনিটে জাতীয় সংসদে জাতীয় পার্টির চিফ হুইপ ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য তাজুল ইসলাম চৌধুরী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে বিরোধীদলীয় চিফ হুইপের পদটি শূন্য হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ