• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘ডিএমপির অনুরোধে’ একদিন পর সমাবেশ করবে বিএনপি

ঢাকা, ২৭ সেপ্টেম্বর: বিএনপির পূর্বঘোষিত সময় অনুযায়ী আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা থাকলেও একদিন পিছিয়ে রোববার সমাবেশ করার জন্য পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ- ডিএমপি। পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণ সমাবেশ করতে পারলে অনুমতিতে আপত্তি নেই তাদের।

আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জনসভার অনুমতির বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সঙ্গে দেখা করেন। এসময় ডিএমপি কমিশনার একদিন পিছিয়ে রোববার সমাবেশ করতে তাদের পরামর্শ দেন।

অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, বৃহস্পতিবার দুপুরে আমি এবং দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জনসভার অনুমতির বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করি। তিনি আমাদের ৩০ তারিখে জনসভা করার পরামর্শ দিয়ে একটি লিখিত আবেদন দিতে বলেন। সেই মোতাবেক আমরা লিখিত আবেদন জমা দিয়েছি।

লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি সমাবেশে অনুমতি পাবে কিনা জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিএনপি যদি শান্তিপূর্ণ সমাবেশ করতে পারে তাহলে আমাদের অনুমতিতে আপত্তি নেই। তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় নির্বাচনকালীন সরকার, তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনসহ বেশ কয়েকটি ইস্যুতে রাজধানীতে ২৭ সেপ্টেম্বর জনসভা করার ঘোষণা দিলেও তা পরিবর্তন করে ২৯ তারিখ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল বিএনপি।

তবে বিএনপির সমাবেশের পরিবর্তিত তারিখ নির্ধারণের আগে সোমবারেই ২৯ সেপ্টেম্বর মহানগর নাট্যমঞ্চে সমাবেশের আহ্বান করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ