• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন |

বৃহত্তর ঐক্য গড়ে আওয়ামী লীগকে একঘরে করা হবে

সিসি ডেস্ক, ৩০ সেপ্টেম্বর: নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার গঠন, খালেদা জিয়ার মুক্তিসহ ৭ দফা দাবি জানানো হয়েছে বিএনপির সমাবেশ থেকে। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে বিকেলে এ দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা আসতে থাকে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে। খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।
বেলা দুইটায় শুরু হয় সমাবেশ। জনসভার ব্যানারে প্রধান অতিথি হিসেবে ছিল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নাম। মঞ্চে প্রতীকীভাবে একটি খালি চেয়ারও রাখা হয়।
সমাবেশে বৃহত্তর ঐক্য গড়ে তুলে দাবি আদায়ের আহ্বান জানান মওদুদ আহমদ, মীর্জা আব্বাসসহ জ্যেষ্ঠ নেতারা।
সমাবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির জন্য ৭ দফা দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে ঘোষণা করা হয় ১২টি লক্ষ্য।
দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ