• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশে বিশৃঙ্খলা ঘটাতে পরিকল্পনা করছে বিএনপি- সংস্কৃতিমন্ত্রী

সিসি নিউজ, ০২ অক্টোবর: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন ‘বিএনপি নিজেদের দোষ ঢাকতে সরকারের বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার করছে। দশম সংদ নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচনের আগে ও পরে যে ভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে জ্বালাও-পোড়াও এবং মানুষ হত্যা করেছিল ঠিক সেভাবেই একাদশ সংসদ নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রেও পরিকল্পনা করছে।’ মঙ্গলবার দুপুরে নীলফামারীর দারোয়ানী নামক স্থানে সৈয়দপুর- নীলফামারী ১৫ কিলোমিটার মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘আপনারা যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন, দেশটাকে যদি সত্যি সত্যিই ভালো বাসেন, তা হলে বিশৃঙ্খলা করবেন না। ২০১৩-২০১৪ সালে জ্যান্ত মানুষ পুড়িছেন, রেল লাইন, বিদ্যুতের খুটি তুলে ফেলেছেন, রাস্তাঘাট কেটেছেন, সরকারি অফিসে আগুন দিয়েছেন, পুলিশ হত্যা করেছেন, এগুলো আর না করে ভোটে আসুন, জনগণের রায় নিন, জনগণই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করেন তাই বিশৃঙ্খলার পথ পরিহার করে গণতন্ত্রেও পথে আসেন।’ সড়ক ও জনপদ বিভাগের অধীনে দুইশ ২৫ কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর- নীলফামারী ১৫ কিলোমিটার মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.কে.এম হামিদুর রহমান। এসময় সেখানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শানিুর আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, চড়াইখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজার রহমান শাহ প্রমুখ। নীলফামারী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.কে.এম হামিদুর রহমান জানান, নীলফামারী শহরের চৌরঙ্গীমোড় থেকে সৈয়দপুর উপজেলার ওয়াপদামোড় পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কটি প্রসস্ত ও মজবুতি করনে গত বছরের ৭ নভেম্বর একনেকের সভায় ২২৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ভূমি অধিগ্রহনে ধরা আছে ১০৪ কোটি টাকা। এবং সড়ক প্রসস্তকরণ ও মজবুতিকরণে ব্যয় ধরা আছে ১০০ কোটি টাকা। দরপত্রের মাধ্যমে সড়কটি দুটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে আগামী বছরের ডিসেম্বর মাসের মধ্যে সমাপ্ত করার জন্য কার্যাদেশ প্রদান করা হয়েছে। সড়কটি ১৮ ফিট থেকে ২৪ ফিটে প্রসস্ত হবে। মাটির সোল্ডরসহ প্রসস্ত হবে ৩২ ফিট। সড়কটির ধারে উত্তরা ইপিজেড অবস্থিত। নির্মান কাজ সমাপ্ত হলে যানজট নিরসন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ