• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

স্বাধীনতাবিরোধীরা থাকলে ঐক্য নয়: বি চৌধুরী

সিসি ডেস্ক: স্বাধীনতাবিরোধীদের না ছাড়লে বিএনপির সঙ্গে ঐক্য করবে না বিকল্পধারা- এমন ঘোষণাই দিয়েছেন দলের চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরী। ঐক্য না হওয়ায় ড. কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদেরও দায়ী করেন তিনি। বৃহত্তর জাতীয় ঐক্যে বাধা দিতে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন সাবেক এই রাষ্ট্রপতি।
জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ফ্রন্টের ঘোষণার পরপরই বারিধারায় নিজবাসভবনে সংবাদ সম্মেলন করেন বিকল্পধারার প্রধান বদরুদ্দোজা চৌধুরী।
সংবাদ সম্মেলনে বিকল্পধারার মহাসচিব মেজর মান্নানসহ বিকল্পধারার নেতারা উপস্থিত ছিলেন। শুরুতেই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী তুলে ধরেন, জোটে গঠনে শরীকদের মধ্যে টানাপোড়েনের নানা বিষয়।
বদরুদ্দোজা চৌধুরী দাবি করেন, ঐক্য গঠনের বৈঠকে যোগ দিতে তারা বেইলি রোডে কামাল হোসেনের বাসায় গিয়েছিলেন। তবে সেখানে কাউকে পাননি।
বিকল্পধারার চেয়ারম্যান দাবি করেন, বৃহত্তর জোট না হওয়ার পেছনে সুপরিকল্পিত ষড়যন্ত্র আছে। তবে কারা ষড়যন্ত্র করছে, সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি। ঐক্য প্রক্রিয়া নিয়ে হতাশার কথাও উল্লেখ করেন তিনি।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, তারা চান না কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করুক। জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগিতে একমত না হওয়া এবং স্বাধীনতাবিরোধীরা জোটে থাকায় তারা আর ঐক্যফ্রন্টের সঙ্গে নেই বলেও ঘোষণা দেন তিনি।
ঘোষণা দেয়া হয়, স্বাধীনতাবিরোধীদের সঙ্গ ত্যাগ না করলে বিএনপির সঙ্গে বৈঠকে বসবে না বিকল্পধারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ