• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বিকল্পধারা থেকে বি. চৌধুরী, মান্নান ও মাহী বহিষ্কার

সিসি নিউজ, ১৯ অক্টোবর।। বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীকে অব্যাহতি দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেন বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল আমীন বেপারী।

অধ্যাপক নুরুল আমীন বেপারী সভাপতি ও দলের সহসভাপতি অ্যাডভোকেট শাহ আহমেদ বাদলকে মহাসচিব করে দলটি নতুন কমিটি ঘোষণা করেছে বিকল্পধারা বাংলাদেশ।

শুক্রবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের এ কথা জানান নুরুল আমীন ও বাদল।

নিজেকে নতুন সভাপতি হিসেবে ঘোষণা করে নুরুল আমীন বেপারী বলেন, দু-একদিনের মধ্যেই তলবি সভা ডেকে নতুন কমিটি ঘোষণা করা হবে।

নতুন মহাসচিব শাহ আহমদ বাদল বলেন, সংবাদ সম্মেলনের জন্য আমরা প্রেসক্লাবের কনফারেন্স রুমে বুকিং দিয়েছিলাম। কিন্তু আমাদের বুকিং বাতিল করা হয়েছে। এ জন্য আমাদের প্রেসক্লাবের সামনেই নতুন কমিটি ঘোষণা করতে হলো।

সংবাদ সম্মেলনে নতুন কমিটি নিজেদেরকে মূল স্রোতের অংশ হিসেবে দাবি করেন নুরুল আমীন বেপারী ও অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল।

বহিষ্কার বিষয়ে ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মেজর (অব.) মান্নান ও মাহী বি চৌধুরীর এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ