• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ব্যা‌রিস্টার মইনু‌লের বিরুদ্ধে কু‌ড়িগ্রা‌মে মানহা‌নির মামলা

কুড়িগ্রাম, ২২ অক্টোবর: নারী সাংবাদিক মাসুদা ভাট্রিকে কটুক্তি করায় ব্যারিস্টার ময়নুল হো‌সে‌নের বিরুদ্ধে কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল আদালতে পাঁচ হাজার কো‌টি টাকার মানহা‌নির মামলা দায়ের হয়েছে।
রোববার জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এডভোকেট ‌মোছা. মাকসুদা বেগম বে‌বি বাদী হয়ে ব্যারিস্টার ময়নুল হো‌সে‌নের বিরুদ্ধে দন্ড‌বি‌ধির ৫০৪/৫০৫ ও ৫০৯ ধারায় পাঁচ হাজার কোটি টাকার মানহানির মামলাটি করেন। আদালত মামলা‌টি আম‌লে নি‌য়ে সমন জা‌রি ক‌রেন।
কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পি‌পি) ও জেলা আইনজীবী স‌মি‌তির সভাপ‌তি এডভোকেট আব্রাহাম লিংকন মামলা দায়েরে বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।
মামলায় বলা হয়, গত ১৬ অক্টোবর একাত্তর টিভির ‘একাত্তর জার্নাল’ টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে উ‌দ্দেশ্য করে অবমাননাকর বক্তব্য রাখেন, যা সমগ্র নারী সমা‌জের সম্মান ও মর্যাদা ক্ষুন্ন ক‌রে‌ছে। তার বক্তব্য মানহানিকর। মামলায় পাঁচ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
বাদী এডভোকেট মাকসুদা বেগম বে‌বির পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট জাকিয়া সুলতানা সুই‌টি সহ পাঁচ জন আইনজীবী।
আদালতের বিজ্ঞ বিচারক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে সমন জারি করেন।
সম‌নে ব্যা‌রিস্টার মইনুল হো‌সেন‌কে আগামী ২২ ন‌ভেম্বর আম‌লি আদাল‌তে হা‌জির হ‌ওয়ার আ‌দেশ দি‌য়ে‌ছে আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ