• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বিএনপিতে যোগ দিচ্ছেন ‘সংস্কারপন্থী’ নেতাদের একাংশ

যারা দলে ফিরছেন তারা হলেন- চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জেড এ খান, সাবেক সচিব এ এইচ এম মোফাজ্জল করিম, সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল, রেজাউল বারী ডিনা, সাবেক সংসদ সদস্য এসএ সুলতান টিটু, ইঞ্জি. শহিদুজ্জামান, নূরুল ইসলাম মনি, ডা. জিয়াউল হক মোল্লা, জিএম সিরাজ, ইসরাত সুলতানা ইলেন ভুট্টোসহ বেশ কয়েকজন। এ প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন ইতিমধ্যে বিএনপিতে ফেরা সংস্কারবাদী দুই নেতা।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইচ্ছা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ সংকেত পেয়েই তাদের ফিরিয়ে এনে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পর্যায়ক্রমে ‘সংস্কারপন্থী’ অন্য নেতাদেরও দলে ফেরানো হবে বলে জানা গেছে।

আরো জানা গেছে, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এদের অনেককেই মনোনয়ন দেওয়া হবে।

এ ব্যাপারে ডা. জিয়াউল হক মোল্লা বলেন, বিকালে গুলশান অফিসে তাদের যেতে বলা হয়েছে। কিন্তু কী কারণে যেতে বলা হয়েছে, তা জানাননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ