• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন |

ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবে আ.লীগ: কাদের

সিসি নিউজ, ২৯ অক্টোবর।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবে আওয়ামী লীগ। শেখ হাসিনার দরজা কারও জন্য বন্ধ নয়, সবার জন্য খোলা।

তিনি বলেন, সংলাপে আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। তবে এ সংলাপ কবে হবে তা জাতীয় ঐক্যফ্রন্টকে জানিয়ে দেয়া হবে।

সোমবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের চিঠি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। শিগগিরই সংলাপের তারিখ, স্থান, সময় জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ