ঢাকা, ৩০ অক্টোবর।। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য হলভিত্তিক প্রথম খসড়া ভোটার তালিকা বুধবার প্রকাশ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আগামীকাল দুপুর ১২টায় উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাশরুমে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ উদ্বোধন করবেন।
ducsu.du.ac.bd ওয়েবসাইট ভিজিট করে এই তালিকা দেখা যাবে।
খসড়া ভোটার তালিকার সংশোধনীর (সংযোজন, বিয়োজন বা পরিমার্জন) জন্য ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষ অফিসে লিখিতভাবে জানাতে হবে।
খসড়া ভোটার তালিকার হার্ড কপি হল অফিসে সংরক্ষিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।