• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সংলাপ চেয়ে এরশাদের চিঠি

ঢাকা, ৩১ অক্টোবর।। সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবার চিঠি দিয়েছেন সম্মিলিত জাতীয় জোটের পক্ষ থেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

বুধবার দুপুরে গণভবনে এ চিঠি পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়।

তিনি বলেন, সম্মিলিত জাতীয় জোটের পক্ষ থেকে সংলাপ চেয়ে একটি চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার পিএস-১ এর কাছে পৌঁছে দেয়া হয়েছে।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠান ড. কামাল হোসেন। এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্টকে ১ নভেম্বর বৃহস্পতিবার রাতে গণভবনে নৈশভোজে আমন্ত্রণ জানান।

এরপর মঙ্গলবার সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠান বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দৌজা চৌধুরী। প্রধানমন্ত্রী তাদের ২ নভেম্বর রাতে আলোচনার আমন্ত্রণ জানান।

এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের আগ্রহ জানিয়ে বুধবার চিঠি দিলেন জাপা চেয়ারম্যান এরশাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ