• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |

জাপার পার্লামেন্টারি বোর্ডে আরও ৪ সদস্য

সিসি ডেস্ক, ০৪ নভেম্বর।। জাতীয় পার্টির (জাপা) পার্লামেন্টারি বোর্ডে আরও চার সদস্যের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। জাপার গঠনতন্ত্রের ক্ষমতাবলে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ওই চারজনের নাম ঘোষণা করেন।

আজ রোববার এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই চার সদস্য হলেন, সৈয়দ আবুল হোসেন বাবলা, ফকরুল ইমাম, মুজিবুর রহমান চুন্নু ও মশিউর রহমান রাঙা। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাপার গঠনতন্ত্রের ২০/১/ক ধারা অনুসারে নেওয়া এই সিদ্ধান্ত শিগগির কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ