• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু ৯ নভেম্বর

ঢাকা, ০৬ নভেম্বর।। আগামী ৯ নভেম্বর থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ ও জমা নেয়ার কাজ শুরু হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেয়া হবে।

এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার বিকেলে ১২টি ইসলামি দলের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসেন। সংলাপ শেষে আওয়ামী লীগের পক্ষে ওবায়দুল কাদের এ কথা বলেন।

সংলাপ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো ক্ষমতায় ফিরে আসবেন-এ ব্যাপারে ১২টি ইসলামি দলের নেতারা সার্বিক সহযোগিতা দিয়ে পাশে থাকার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, প্রায় দুই ঘণ্টার বৈঠকে প্রত্যেক দলের নেতা নিজ নিজ কথা এবং কিছু দাবি উপস্থাপন করেছেন। সংলাপে ইসলামি ১২টি দলের ৫২ জন প্রতিনিধি অংশ নেন।

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, একটি বিষয়ে সবাই একমত হয়েছেন। সেটি হচ্ছে, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শের ব্যাপারে প্রত্যেকে অভিন্ন অভিমত উচ্চারণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ বছর ধরে যেভাবে দেশ পরিচালনা করেছেন এতে প্রত্যেকেই তাঁর ভূয়সী প্রশংসা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ