• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

২০ দলীয় জোটের বৈঠক সন্ধ্যায়

ঢাকা, ০৮ নভেম্বর।। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক ডেকেছে বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোট। বৈঠকে জোটের শীর্ষ নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে। সংশ্লিষ্টদের বরাত দিয়ে বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ঢাকা থেকে রাজশাহী অভিমুখে রোডমার্চ কর্মসূচি বাতিল করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে শুক্রবার রাজশাহীতে জনসভা করবে এই জোট।

বুধবার (৭ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গণভবনে সংলাপের পরে বিকালে বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসভবনে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেছিলেন আমরা বৃহস্পতিবার রোডমার্চ করে রাজশাহী যাব। শুক্রবার সেখানে জনসভা করব। কয়েকঘণ্টা পরেই তারা আবার কর্মসূচি পরিবর্তন করলেন।

এর আগে বেলা সাড়ে ১১ টায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নেন ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের ১১ জন নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ