• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

সিসি নিউজ, ০৯ নভেম্বর।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে এ আবেদনপত্র বিক্রি হচ্ছে। গতবার মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থাকলেও এবার তা ৩০ হাজার টাকা করা হয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে আটটি বুথে আট বিভাগের মনোনয়ন ফর্ম বিক্রি করছে। মনিটরিং করছেন বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এছাড়া তাদের সাথে আরো কয়েকজন করে সদস্য রয়েছেন। মনোনয়ন ফর্ম বিতরণের শেষ সময় শিগগিরই জানানো হবে।
এদিকে সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আগামী রবিবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর এই সভা খুবই গুরুত্বপূর্ণ। বৈঠকে আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী ঠিক করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদেরকে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে সব তৎপরতা, গণসংযোগ ও সভা-সমাবেশ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি নির্বাচনের কমিশনের আচরণবিধি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের মেনে চলার নির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ