• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ব্যানার-পোস্টার ৭ দিনের মধ্যে সরানোর নির্দেশ ইসির

সিসি নিউজ, ০৯ নভেম্বর।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ নভেম্বর। এর আগে, নির্বাচনী প্রচার চালানো যাবে না বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ শুক্রবার দুপুরে নির্বাচন ভবনে এসব নির্দেশনার কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
ইসি সচিব বলেন, বিভিন্ন স্থানে লাগানো সব ব্যানার-পোস্টার-তোড়ন আগামী ৭ দিনের মধ্যে সরিয়ে ফেলতে হবে। এছাড়া, জোটবদ্ধভাবে নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত জানানোর জন্য রাজনৈতিক দলগুলোকে ৩ দিন সময় দেয়া হয়েছে।
ইসি সচিব জানান, অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো কোন জোটের প্রতীক নিয়ে নির্বাচন করতে চাইলে তাতে আইনি কোন বাধা নেই। রোববার থেকে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন বলেও জানান তিনি।
হেলালুদ্দীন আহমদ আরো জানান, এরই মধ্যে ৩০০ সংসদীয় আসনে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। আর, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটনে রিটার্নিং অফিসার থাকবেন সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ