• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু সোমবার

সিসি নিউজ, ১১ নভেম্বর।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সোমবার (১২ নভেম্বর) থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে বিএনপি। দলটির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম তুলতে পারবেন নির্বাচনে আগ্রহী প্রার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘সম্ভবত সোমবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। কয়টার সময় শুরু হবে তা এখনও নিশ্চিত নই।’

এর আগে শনিবার (১০ নভেম্বর) রাতে বিএনপির একজন দায়িত্বশীল নেতা জানান, মনোনয়ন ফরমের মূল্য সম্ভবত ৩০ হাজার টাকা হতে পারে। তবে এ বিষয়ে কারও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে জোটগতভাবে নির্বাচন করার সিদ্ধান্ত জানিয়ে কোন কোন নিবন্ধিত রাজনৈতিক দল ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে, এর একটি তালিকা নির্বাচন কমিশনে দিচ্ছে বিএনপি। রবিবার বিকেল ৩টার দিকে চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ চিঠি নিয়ে ইসির উদ্দেশ্যে রওয়ানা হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ